ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মেসির সঙ্গে সেই ছবি কেন এতদিন গোপন ছিল ?
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

স্পেনের বিশ্বজয়ী তরুণ তারকা লামিন ইয়ামাল ফুটবল তারকা লিওনেল মেসির সঙ্গে তার কথোপকথন নিয়ে মুখ খুলেছেন। গত গ্রীষ্মে নিউ ইয়র্কে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারানোর পর মাঠে দুই তারকার সংক্ষিপ্ত একটি মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে। ম্যাচের শেষ বাঁশি বাজার পর মেসিকে জড়িয়ে ধরে ইয়ামাল ঠিক কী বলেছিলেন, তা এবার প্রকাশ্যে এনেছেন তিনি।

দ্য গার্ডিয়ান-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, ‘আমি তাকে বলেছিলাম, ফুটবলের জন্য আপনি যা কিছু করেছেন তার জন্য ধন্যবাদ। ছবি তোলার সুবিধার্থে লোক দেখানো কোনো কথা আমি বলিনি; এটা একদম আমার হৃদয়ের গভীর থেকে এসেছে।’

চ্যারিটি ক্যালেন্ডারের জন্য তোলা তাদের বহুচর্চিত সেই ঐতিহাসিক ছবি নিয়েও কথা বলেছেন এই বার্সেলোনা কিশোর। শিশু ইয়ামালকে গোসল করানোর সেই ছবিটি এতদিন পর কেন সামনে এলো, তার কারণও ব্যাখ্যা করেছেন তিনি।

ইয়ামাল বলেন, ‘কারণ আমিই আমার বাবাকে ছবিটি শেয়ার করতে নিষেধ করেছিলাম। তিনি একবার ফেসবুকে ছবিটি পোস্ট করেছিলেন, কিন্তু আমি তাকে সেটা মুছে ফেলতে বলি। কারণ এটা দেখলে মানুষ খুব সহজেই আমাদের তুলনা করা শুরু করতো, সবাই কেবল এই নিয়েই আলোচনা করতো।’

নিজের স্বতন্ত্র সত্তা বজায় রাখার ইচ্ছা প্রকাশ করে তিনি আরও যোগ করেন, ‘আমি লামিনে হতে চেয়েছিলাম, মেসি নয়। আমি শুধু আমার নিজের যোগ্যতায় যতটুকু সম্ভব ততদূর পৌঁছাতে চেয়েছিলাম। তাই বাবাকে বলেছিলাম অপেক্ষা করতে। যখন আমি নিজের পরিচয়ে 'লামিনে' হিসেবে প্রতিষ্ঠিত হব, তখন তুমি যা ইচ্ছা করো।’

টিআইএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement