ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পদক নিয়ে দেশে ফেরা জিন্নাত পেলেন উষ্ণ অভ্যর্থনা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৭ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

দীর্ঘ ৪০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত পদক জিতেছেন জিন্নাত আক্তার। জাপানের আইচিতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে উশুর ৫২ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ পদক অর্জন করে দেশে ফিরেছেন তিনি।

রাতে ঢাকায় পৌঁছালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জিন্নাতকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া পরিচালক জাহেদ পারভেজ চৌধুরী এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ উল্লাহ তাকে অভ্যর্থনা জানান।

এ সময় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ও বাংলাদেশ উশু ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

জিন্নাতের এই অর্জন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ, ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে বক্সার মোশাররফ হোসেনের ব্যক্তিগত পদক জয়ের পর এবারই প্রথম কোনো বাংলাদেশি ক্রীড়াবিদ এশিয়ান গেমসে একক ইভেন্টে পদক পেলেন।

৪০ বছর পর জিন্নাতের হাত ধরে এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত পদকের খরা কাটল। তার এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে।

-টিএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement