ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফুটপাতে অবৈধ স্থাপনা থাকতে পারবে না : ডিএনসিসি প্রশাসক
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

নাগরিকদের নিরাপদে চলাচলের জন্য ফুটপাতে কোনো অবৈধ স্থাপনা থাকতে পারবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর-১০ ফল পট্টিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযানকালে এ ঘোষণা দেন তিনি। এ সময় ওই এলাকায় অবৈধ স্থাপনাকারীদের তাদের দোকানসহ জিনিসপত্র নিয়ে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।

প্রশাসক বলেন, তারা যদি আবার বসে তাহলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ এখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আগামীতে অন্যান্য ফুটপাতগুলোও দখলমুক্ত করা হবে।

উচ্ছেদ অভিযানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিআইএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement