ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‎সিংগাইরে ধর্ষণের অভিযোগ, মরিচের গুঁড়া ছিটিয়ে ফেলে গেল দুর্বৃত্তরা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৬ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

‎মানিকগঞ্জের সিংগাইরে এক গৃহবধূকে (২৩) বাড়ির বাইরে থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে তার শরীরের বিভিন্ন স্থানে মরিচের গুঁড়া ছিটিয়ে একটি জমির পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

‎

‎এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে অজ্ঞাতপরিচয় পাঁচজনের বিরুদ্ধে সিংগাইর থানায় মামলা করেছেন।

‎

‎মামলার এজাহার অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর রাত ২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হন ওই গৃহবধূ। এ সময় মুখবাঁধা কয়েকজন তাকে জোর করে তুলে নিয়ে যায়। পরে বাড়ির কাছের একটি কৃষিজমির পাশে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

‎

‎অভিযোগে বলা হয়, প্রায় এক ঘণ্টা পর ভুক্তভোগীর হাত-পা কাপড় দিয়ে বেঁধে তাকে জমির আইলে ফেলে রেখে যায় অভিযুক্তরা। যাওয়ার সময় তার চোখ-মুখ ও শরীরের বিভিন্ন স্থানে শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়।

‎

‎পরে তার চিৎকার শুনে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

‎

‎পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

‎

‎তবে মামলার অভিযোগের বিষয়গুলো তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

‎

‎

‎

‎এফএস

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement