ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জয়পুরহাট-হিলি মহাসড়ক প্রকল্পে ২৩ ক্ষতিগ্রস্ত পেলেন প্রায় ১০ কোটি টাকা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

জয়পুরহাট-হিলি মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় দিনাজপুরের হিলি জিরো পয়েন্ট থেকে মহিলা কলেজ পর্যন্ত সড়ক নির্মাণ ও সম্প্রসারণের জন্য অধিগ্রহণ করা জমির ক্ষতিগ্রস্ত মালিকদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার জেলা প্রশাসন, দিনাজপুরের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ক্ষতিগ্রস্ত ভূমিমালিকদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন।

প্রথম পর্যায়ে ২৩ জন ক্ষতিগ্রস্ত ভূমিমালিককে প্রায় ১০ কোটি টাকার ক্ষতিপূরণের চেক দেওয়া হয়। হিলি জিরো পয়েন্ট থেকে মহিলা কলেজ পর্যন্ত সড়ক নির্মাণ ও সম্প্রসারণের জন্য অধিগ্রহণ করা জমির বিপরীতে তাদের এ অর্থ দেওয়া হয়েছে।

চেক বিতরণকালে জেলা প্রশাসক বলেন, সড়ক উন্নয়ন ও যোগাযোগব্যবস্থার আধুনিকায়নে জমি অধিগ্রহণের প্রয়োজন হলে ক্ষতিগ্রস্তদের আইনানুগ ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে ভূমিমালিকদের সহযোগিতার পাশাপাশি তাদের ন্যায্য পাওনা যথাসময়ে পরিশোধের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ক্ষতিপূরণের চেক পেয়ে ভূমিমালিকরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে জমি অধিগ্রহণের কারণে ক্ষতিপূরণের অর্থ পাওয়ার অপেক্ষায় ছিলেন। অবশেষে চেক হাতে পাওয়ায় তারা স্বস্তি পেয়েছেন।

জয়পুরহাট (হিচমী)-পুরান আইপল-পাঁচবিবি-হিলি (শহর লিংকসহ) মহাসড়ক উন্নয়ন প্রকল্পটি উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগব্যবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে হিলি স্থলবন্দরসহ এ অঞ্চলের যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

  গোলাম মোস্তাফিজার রহমান মিলন / এফএস 
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement