ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাউফলে বিকাশ ব্যবসায়ীর ওপর মুখোশধারীদের হামলা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৬ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

পটুয়াখালীর বাউফলে তরিকুল ইসলাম তুহিন নামে এক বিকাশ ব্যবসায়ীর ওপর হামলা চালিয়েছে মুখোশধারী দুই দুর্বৃত্ত। বৃহস্পতিবার রাত ১২টার দিকে পৌরশহরের শেরে বাংলা সড়কে এ ঘটনা ঘটে।

হামলায় আহত তুহিনকে স্থানীয়রা উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাতে বাসায় ফেরার পথে শেরে বাংলা সড়কে তুহিনের পথরোধ করে মুখোশধারী দুই ব্যক্তি। তারা আগ্নেয়াস্ত্রের বাট দিয়ে তুহিনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে।

এ সময় আত্মরক্ষার জন্য তুহিন হামলাকারীদের প্রতিরোধের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তুহিন চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

হামলায় আগ্নেয়াস্ত্রের বাটের আঘাতে তুহিনের মাথায় গুরুতর ফোলা জখম হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  আরেফিন সহিদ/এফএস 
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement