ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ক্যান্টনমেন্ট ওসির ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানের সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করে এ রিমান্ডের আবেদন করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, মামলার সুষ্ঠু তদন্ত এবং ঘটনার পেছনের মূল বিষয় উদ্ঘাটনের জন্য রাকিবুল হাসানকে সাত দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে গত ১৭ সেপ্টেম্বর রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে প্রত্যাহার করে ডিএমপি। পরে অডিওটির বিষয়ে তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

ছড়িয়ে পড়া অডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে কথোপকথন শোনা যায় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে রাকিবুল হাসান অডিওটি নিজের নয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে বলে দাবি করেছিলেন।

বৃহস্পতিবার তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করে। মামলাটির তদন্ত চলছে।

এসএস

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement