ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাবুগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শাশুড়ি পলাতক
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বরিশালের বাবুগঞ্জে সাথী আক্তার (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বকশিরচর গ্রামের উঁচাপোল এলাকার নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

এ ঘটনায় তার স্বামী নাইম মৃধা ও শাশুড়ি ফাতেমা বেগমকে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সকাল ১১টার দিকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সাথীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাথী বরিশালের মুখার্জির পুল এলাকার জাহাঙ্গীর হোসেনের মেয়ে। প্রায় তিন বছর আগে বাবুগঞ্জের বকশিরচর এলাকার শাহ আলম মৃধার ছেলে নাইম মৃধার সঙ্গে তার বিয়ে হয়। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর নাইম ও তার মা ফাতেমা বাড়ি থেকে চলে যান।

সাথীর পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। নিহতের মা বলেন, প্রায় ১৫ দিন আগে টাকার জন্য তার মেয়েকে মারধর করা হয়েছিল। পরে পরিবারের সদস্যরা গিয়ে বিষয়টি মীমাংসা করেন। ঘটনার বিষয়ে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।

তবে সাথী আত্মহত্যা করেছেন, নাকি তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এয়ারপোর্ট থানার এসআই মো. নাইম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এয়ারপোর্ট থানার ওসি রফিকুল ইসলামও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এসএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement