ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্লিপার বাস উল্টে আহত ১৫
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভেকিনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে স্লিপার বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমদাস রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে এদিন ভোরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর সারে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা ভেকিনগর এলাকায় ঢাকাগামী লেনে রয়েল পরিবহনের একটি স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

বাসটিতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় আহত হন ১৫ জন।
 
দুর্ঘটনাকবলিত বাসটি আড়াআড়িভাবে পড়ে থাকার কারণে মহাসড়কে যানজট সৃষ্টি হয়। দাউদকান্দি ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের দুটি রেকার এক ঘণ্টার চেষ্টার প্রচেষ্টায় মহাসড়ক থেকে বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি প্রেমদাস রায় বলেন, আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৌরীপুর হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি উদ্ধার করে যানবাহন চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে।

এসএফ
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement