ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে এ বদলি করা হয়।
আদেশ অনুযায়ী, ডিএমপির লাইনওআর-এ কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মুহাম্মদ গিয়াস উদ্দিনকে ক্যান্টনমেন্ট থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, গুলশান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন্স) মো. মিজানুর রহমানকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।
একই আদেশে লাইনওআর-এ কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আব্দুস সেলিমকে গুলশান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন্স) হিসেবে পদায়ন করা হয়েছে।
আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।
এসএস