ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পাকিস্তানের কাছে হেরে পদকহীন বাংলাদেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি


এশিয়ান গেমসে পদকের লড়াইয়ে শেষ ম্যাচেও হারের মুখ দেখেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরে চতুর্থ হয় বাংলাদেশ।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৫ রান তোলে পাকিস্তান। জবাবে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১১৪ রান করতে পারে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে শারমিন আক্তার সর্বোচ্চ ৩৯ রান করেন। তবে পাকিস্তানের বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় রান তাড়ায় গতি আনতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা।

এর আগে সেমিফাইনালেও ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচে ভারত ৪ উইকেটে ১৯৫ রান করার পর বাংলাদেশ গুটিয়ে যায় ৮১ রানে।

ফলে সেমিফাইনালে ওঠার পরও শেষ দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের কাছে হেরে কোনো পদক ছাড়াই এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশের মেয়েরা।

 এফএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement