ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে এসপির নেতৃত্বে জুয়ার আস্তানায় অভিযান, আটক ২৮
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৪ পিএম
X
Advertisement

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে খাজা সুপার মার্কেটের চতুর্থ তলায় জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, পরিবহন শ্রমিকদের নামে ভাড়া নেওয়া একটি অফিসে অবৈধভাবে জুয়ার আসর বসানো হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে নগদ টাকা ও তাসসহ ২৮ জনকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, খাজা মার্কেটের চতুর্থ তলায় অবৈধভাবে জুয়ার আসর বসানোর খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের অধিকাংশই শ্রমিক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও বলেন, জুয়া সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement