ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সরাইলে নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ, পলাতক আসামি গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৩ এএম আপডেট: ১৭.০৯.২০২৬ ১১:০৬ এএম
X
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নাচের অনুষ্ঠানের কথা বলে নৃত্যশিল্পীকে নৌকায় নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মুজাহিদকে (১৮) সিলেটের বিয়ানীবাজার থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯।

 মঙ্গলবার রাতে বিয়ানীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মুজাহিদ সরাইল উপজেলার বুড্ডা গ্রামের বাসিন্দা।

 এসআরবি-৯ জানায়, গত ১০ সেপ্টেম্বর একটি বিয়ের অনুষ্ঠানে নাচ পরিবেশনের কথা বলে কয়েকজন নৃত্যশিল্পীকে সরাইলে নিয়ে যাওয়া হয়। পরে তিতাস নদীর মাঝপথে নৌকার ছাউনিতে এক নৃত্যশিল্পীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

 অভিযোগে বলা হয়, ঘটনার পর নৃত্যশিল্পীকে  নদীর পাড়ে নামিয়ে দিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।

 এ ঘটনায় সরাইল থানায় মামলা হলে আসামিদের গ্রেপ্তারে তদন্ত শুরু করে এসআরবি-৯। পরে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার এলাকায় অভিযান চালিয়ে মুজাহিদকে গ্রেপ্তার করা হয়।

 গ্রেপ্তার মুজাহিদকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৯।

শফিকুর রহমান শাহীন/ এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement