ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের শুভ উদ্বোধন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৪ পিএম আপডেট: ১৬.০৯.২০২৬ ৯:০৯ পিএম
X
Advertisement

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক স্টেডিয়ামটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী ক্রীড়া নিয়ে নানা পরিকল্পনা করছেন। ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর তিনি ‘নতুন কুড়ি স্পোর্টস’ চালুর মাধ্যমে দেশের তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ শুরু করেছেন। তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে তাদের মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য বলে জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।

জাতীয় ক্রীড়া পরিষদ ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে নির্মিত আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামটি স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেন, আড়াইহাজারে অনেক ভালো ভালো খেলোয়াড় আছেন। কিন্তু তারা অর্থকষ্টে ঢাকায় কিংবা অন্যত্র গিয়ে প্র্যাকটিস করতে পারেন না। আমি, নজরুল ইসলাম আজাদ, বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব বলেন, মাদক থেকে আমাদের দূরে থাকতে হবে। এজন্য খেলাধুলাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে। আড়াইহাজারের বেশিরভাগ মানুষই অস্বচ্ছল। যে কারণে অনেক খেলোয়াড় অবহেলিত। তাই আমি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ জানাব, তিনি যাতে এ বিষয়ে খেয়াল রাখেন।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement