ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পঞ্চগড়ে নারীর সঙ্গে অনৈতিক কাজের অভিযোগে ইমাম আটক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৫ পিএম
X
Advertisement

পঞ্চগড়ে নারীর সঙ্গে অনৈতিক কাজের অভিযোগে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে উত্তেজিত জনতা।

মঙ্গলবার রাতে শহরের সুগার মিলের কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়। বুধবার বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদ শেষে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, আটক ব্যক্তি পঞ্চগড় সুগার মিল জামে মসজিদের খতিব শহিদুল ইসলাম। তার স্ত্রী ও সন্তান ঠাকুরগাঁওয়ে বসবাস করেন। অভিযুক্ত নারী শাহিনুর আক্তারের (১৯) বাড়ি পঞ্চগড় জেলা শহরের ডোকরোপাড়া এলাকায়। তিনি ওই এলাকার আব্দুস সাত্তারের মেয়ে।

স্থানীয়রা জানান, শাহিনুর আক্তার গতকাল বিকেলে ঢাকা থেকে খতিব শহিদুল ইসলামের মিলের কোয়ার্টারে আশ্রয় নেন। পরে রাতে খাবার কেনার জন্য তিনি সুগার মিল বাজারে যান। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তাকে নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ইমামের সঙ্গে অনৈতিক কাজের গুঞ্জন ছড়িয়ে পড়লে স্থানীয় কয়েকজন যুবক খতিবের বাসায় প্রবেশ করেন। এ সময় সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হলে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শহিদুল ইসলাম ও শাহিনুর আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।

শাহিনুর আক্তারের খালাতো বোন ইসমতারা বলেন, হিন্দু এক ছেলেকে বিয়ে করায় গত এক বছর ধরে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। গতকাল সে ঢাকা থেকে ডা. আবেদা হাফিজ কলেজে কাগজপত্র তুলতে আসে। কলেজ বন্ধ থাকায় সে তার পরিচিত নানা শহিদুল ইসলামের কোয়ার্টারে আশ্রয় নেয়।

পঞ্চগড় সদর থানার ওসি মোখলেছুর রহমান জানান, উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নারীসহ ইমাম শহিদুল ইসলামকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসআই/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement