ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় নির্মাণ শ্রমিক ও ব্যবসায়ীর মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৪ পিএম
প্রতীকী ছবি
X
Advertisement

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে পৃথক দুটি ঘটনায় এক নির্মাণ শ্রমিক ও এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শহরের আমলাপাড়া এলাকায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে লিটন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। অন্যদিকে, সোনারগাঁয়ে হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি আইয়ুব আলী নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের পেছনে লিটনের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান জানান, নিহত লিটন দেওভোগ পাক্কা রোড এলাকার আলম মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তিনি চাঁদপুর জেলার মৃত ইউনুস মিয়ার ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্মাণাধীন ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, সোনারগাঁ উপজেলার কাচঁপুর উত্তরপাড়া এলাকায় একটি ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আইয়ুব আলী ওই এলাকার আলতাফ হোসেনের ছেলে এবং ভাঙ্গারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সোমবার বাসা থেকে বের হওয়ার পর তিনি আর বাড়ি ফেরেননি। জালালাবাদ ওষুধ কোম্পানির একটি বন্ধ গোডাউন ভাড়া নিয়ে সেখানে ভাঙ্গারির ব্যবসা করতেন তিনি।

বুধবার বেলা ১১টার দিকে গোডাউনের পেছনের ডোবায় বস্তাবন্দি অবস্থায় মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা মরদেহটি উদ্ধার করে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ আবদুল বারিক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ড কি না এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement