ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনায় ডেঙ্গু-হামের উপসর্গে দুজনের মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ও হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগজুড়ে নতুন করে ৩৪৯ জন ডেঙ্গু এবং ১০০ জন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৩১৩ জন এবং বেসরকারি ক্লিনিকে ৩৬ জন চিকিৎসা নিচ্ছেন। এ সময়ে খুলনায় সর্বোচ্চ ৯৯ জন এবং বাগেরহাটে ৯২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে ৯ হাজার ৭৪৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ৩৪ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে খুলনা জেলায় ৩৮৯ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬৮ জন ভর্তি রয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮ হাজার ৩৯৩ জন।

এদিকে খুলনা বিভাগে হামের প্রাদুর্ভাবও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০০ জন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ৮৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। খুলনায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত বিভাগে মোট ১১ হাজার ৪৫২ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ১১ হাজার ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ল্যাব পরীক্ষায় এ পর্যন্ত ৩৭৩ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। তবে নিশ্চিত হাম আক্রান্ত কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

তবে সন্দেহজনক হামে এ পর্যন্ত খুলনা বিভাগে ৪২ জনের মৃত্যু হয়েছে।

সৈকত মোঃ সোহাগ/এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement