ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চট্টগ্রামে ঝুলন্ত মরদেহ উদ্ধার
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

চট্টগ্রামের আনোয়ারায় মনোয়ারা বেগম (৫৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের হোসেন বিল্ডিংয়ের চতুর্থ তলার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মনোয়ারা বেগম চাতরী ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া এলাকার মৃত হোসেন কন্ট্রাক্টরের স্ত্রী। তার তিন ছেলে ও দুই মেয়ে। তিন ছেলেই প্রবাসী। দুই মেয়েরও বিয়ে হয়েছে। সম্প্রতি তার মেঝো ছেলে বিদেশ থেকে দেশে এসে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে যান। ওই সময় বাসায় একাই ছিলেন মনোয়ারা।

পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত আটটার দিকে মাকে দেখতে বাসায় যান তার এক ছেলে। ঘরে গিয়ে মাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন তিনি। পরে দেখেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। আশপাশের লোকজনের সহায়তায় দরজা ভেঙে ঘরে ঢুকে ফ্যানের সিলিংয়ের সঙ্গে নাইলনের রশিতে মনোয়ারাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনেরা।

পরে তাকে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, রাতে ওই নারীকে তার ছেলে হাসপাতালে নিয়ে আসেন। তবে, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ এসে লাশ নিয়ে যায়।প্রাথমিকভাবে জানা গেছে, মনোয়ারা বেগম আগে থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। 

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement