ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পানির ট্যাংকি পরিষ্কার করতে নেমে শ্রমিকের মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৪ পিএম
X
Advertisement

মুন্সীগঞ্জ পৌরসভার দেওভোগ বাজারে পানির ট্যাংকি পরিষ্কার করতে নেমে দেলোয়ার হোসেন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দেওভোগ বাজার এলাকায় তাঁর ফুফাতো ভাইয়ের বাসায় এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেনের বাড়ি মুন্সীগঞ্জের চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি আমতলা এলাকায়।

স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, দেলোয়ার হোসেন পানির ট্যাংকি পরিষ্কার করার জন্য ভেতরে নামেন। পরে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইউসুফ আলী সরকার বলেন, “তাকে আমরা মৃত অবস্থায় পাই। শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। পরিবারের সদস্যরা অভিযোগ করলে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।”

তিনি আরও জানান, প্রাথমিকভাবে স্বজনেরা বলেছেন, দেলোয়ার হোসেনের মৃগী রোগ ছিল। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এমএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement