ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মুন্সিগঞ্জে আ.লীগের ৩১ নেতাকর্মী আটক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৪ পিএম
X
Advertisement

মুন্সিগঞ্জের শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল শেষে ফেরার পথে একটি হাইস গাড়িসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ছনবাড়ী এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানায়, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মিছিল শেষে একটি হাইস গাড়িতে করে ফেরার সময় তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত বলেন, মামলার তদন্ত ও গ্রেপ্তারের স্বার্থে আপাতত আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। মুন্সিগঞ্জ সদর এলাকায় এরই মধ্যে আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শ্রীনগর থেকে আটক ১০ জনকেও মুন্সিগঞ্জে পাঠানো হবে। সেখানে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement