ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩৯
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে হাম শনাক্ত হয়েছে ১ হাজার ২৩৯ জনের।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৬২ জন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশে সন্দেহজনক হাম বা হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৬ জনে। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১০০ জনের।

অর্থাৎ, চলতি বছরে এখন পর্যন্ত হাম ও হাম উপসর্গে মোট ১ হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement