ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গাজীপুরে অগ্নিবীণার ইঞ্জিন বিকল, ভোগান্তিতে যাত্রী
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫২ পিএম
X
Advertisement

গাজীপুরের শ্রীপুর রেলস্টেশন এলাকায় অগ্নিবীণা ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ভোগান্তিতে পড়েছে ওই ট্রেনের শত শত যাত্রী। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে ট্রেনের ইঞ্জিন বিকল হয়। 

এতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকায় এবং গন্তব্যে পৌঁছাতে না পারায় প্রচন্ড গরমে ভোগান্তিতে পড়েছে ওই ট্রেনের যাত্রীরা।

যাত্রীরা জানান, তারাকান্দাগামী অগ্নিবীণা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর রেলস্টেশন এলাকায় এসে ইঞ্জিন বিকল হয়ে যায়।

এতে ট্রেনটি দীর্ঘ সময় ধরেই স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। ফলে প্রচন্ড গরমে ভোগান্তিতে পড়েছে ওই ট্রেনের শত শত যাত্রী।
ট্রেনের বিকল্প ইঞ্জিন পৌঁছালে ট্রেনটি যাত্রী নিয়ে গন্তব্যস্থলে রওনা দেবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীম হোসেন জানান, স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়।

ফলে ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। বিকল্প ইঞ্জিনের ব্যবস্থা হলেই ট্রেনটি যাত্রী নিয়ে যাত্রা শুরু করবে। ট্রেনটি দাঁড়িয়ে থাকায় যাত্রীদের কিছুটা ভোগান্তি হচ্ছে। এতে ওই লাইনে অন্য কোনো ট্রেন চলাচলের বিঘ্ন ঘটেনি। অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement