ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আমতলীতে ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৩ পিএম
X
Advertisement

বরগুনার আমতলীতে পুলিশের বিশেষ অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ মো. শরীফ হাওলাদার (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাজীপুর বন্দরের চরপাড়া সাকিনে দন্ত চিকিৎসক মো. নুরুল ইসলাম তালুকদারের নির্মাণাধীন পরিত্যক্ত ভবন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আমতলী থানার উপপরিদর্শক (এসআই) শওকত হোসেনের নেতৃত্বে গাজীপুর পুলিশ ফাঁড়ি ও আমতলী থানার পুলিশের একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে। এ সময় শরীফ হাওলাদারের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমতলী থানায় মামলা করা হয়েছে।

রোববার সকালে গ্রেপ্তার শরীফ হাওলাদারকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

আবু সাইদ খোকন /এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement