ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নেওয়ার দাবি হুথিদের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৮ পিএম
X
Advertisement

ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখলের পর দেশটির পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে হুথি বাহিনী। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ ও কৌশলগত বাব এল-মানদেব প্রণালীর ওপর হুথিদের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত হয়েছে।

হুথি বাহিনীর দাবি, ১৮ ঘণ্টার অভিযানের পর ইয়েমেনের লোহিত সাগর উপকূলে সরকার নিয়ন্ত্রিত সর্বশেষ অংশও তাদের দখলে এসেছে। সরকারি বাহিনী মোখা শহর থেকে পিছু হটার পর হুথিদের এই অগ্রগতি ঘটে।

এরপর হুথি যোদ্ধারা দক্ষিণ দিকে অগ্রসর হয়ে ধুবাব ও মুরাদ দখল করে নেয়। শহর দুটি ছিল ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণে থাকা শেষ উপকূলীয় এলাকাগুলোর মধ্যে অন্যতম। কৌশলগত বাব এল-মানদেব প্রণালীর কাছাকাছি ধুবাবেও পৌঁছায় হুথি বাহিনী।

পরবর্তী সময়ে হুথি নৌবাহিনী উপকূল ধরে আরও অগ্রসর হয়। তারা বাব এল-মানদেব প্রণালীর মায়্যুন দ্বীপ দখল এবং জুকার দ্বীপে প্রবেশ করেছে বলেও দাবি করা হয়েছে।

বাব এল-মানদেব প্রণালী লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্ত করেছে। আন্তর্জাতিক বাণিজ্য ও জাহাজ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণে হুথিদের অগ্রগতি আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক বাণিজ্যপথে নতুন করে প্রভাব ফেলতে পারে।

সূত্র: আল-জাজিরা ও মিডল ইস্ট আই

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement