ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪১ পিএম আপডেট: ১০.০৯.২০২৬ ৮:৫৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সাভারে নতুন শোরুম উদ্বোধন করেছে দেশের ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার। নতুন এই শোরুমের মাধ্যমে সাভার ও আশপাশের এলাকার গ্রাহকদের কাছে আধুনিক ও মানসম্মত ফার্নিচার আরও সহজলভ্য হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শোরুমটিতে গ্রাহকদের চাহিদা ও রুচি অনুযায়ী সোফা সেট, বেড, ডাইনিং টেবিল, টিভি ইউনিট, কাপবোর্ড, ড্রেসিং টেবিল, স্টাডি টেবিল, ম্যাট্রেস ও কম্পিউটার টেবিলসহ বিভিন্ন ধরনের ফার্নিচার পণ্য পাওয়া যাবে।

নাভানা ফার্নিচার ২০০২ সাল থেকে বাংলাদেশের ফার্নিচার খাতে কার্যক্রম পরিচালনা করে আসছে। গ্রাহকের চাহিদা, আধুনিক ডিজাইন, মানসম্মত পণ্য, প্রতিযোগিতামূলক মূল্য এবং বিক্রয়োত্তর সেবাকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি দেশব্যাপী তাদের বিক্রয় ও সেবা নেটওয়ার্ক সম্প্রসারণ করে চলেছে। 

নাভানা ফার্নিচারের পক্ষ থেকে জানানো হয়, “সাভারে নতুন শো-রুম উদ্বোধনের মাধ্যমে এই অঞ্চলের গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছানো এবং তাদের জন্য মানসম্মত ও আধুনিক ফার্নিচার সহজলভ্য করাই আমাদের মূল লক্ষ্য। গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নাভানা ফার্নিচার ভবিষ্যতেও তার সেবা ও কার্যক্রম সম্প্রসারণ অব্যাহত রাখবে।”
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement