ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সপ্তাহে অন্তত এক ডেলিভারি করলেই পুরো সপ্তাহজুড়ে মিলবে বিমা সুবিধা
রাইডারদের বিনামূল্যে সার্বক্ষণিক দুর্ঘটনা বিমা দিচ্ছে ফুডপ্যান্ডা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৪ পিএম
X
Advertisement

রাইডারদের নিরাপত্তা নিশ্চিতে বিনামূল্যে সার্বক্ষণিক দুর্ঘটনা বিমা সুবিধা চালু করেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। প্রতিষ্ঠানটির দাবি, বাংলাদেশে ফুড ডেলিভারি রাইডারদের জন্য এ ধরনের উদ্যোগ এটিই প্রথম।

নতুন এই সুবিধার আওতায় সপ্তাহে অন্তত একটি ডেলিভারি সম্পন্ন করলেই একজন রাইডার পুরো সপ্তাহজুড়ে যেকোনো ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে বিমা সুরক্ষা পাবেন।

এ সংক্রান্ত একটি চুক্তি সম্প্রতি স্বাক্ষর করেছে ফুডপ্যান্ডা ও ডিজিটাল বিমা প্ল্যাটফর্ম বিমাফাই। ফুডপ্যান্ডা বাংলাদেশের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা ও জুবায়ের বিএ সিদ্দিকীসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুর্ঘটনায় সর্বোচ্চ ১ লাখ টাকা সহায়তা

চুক্তির আওতায় কোনো রাইডার দুর্ঘটনায় মারা গেলে, স্থায়ীভাবে অক্ষম হলে কিংবা উভয় চোখের দৃষ্টিশক্তি বা একাধিক অঙ্গ হারালে ১ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন।

এ ছাড়া একটি চোখের দৃষ্টিশক্তি হারানো কিংবা একটি হাত বা পা হারানোর মতো স্থায়ী আংশিক ক্ষতি বা অক্ষমতার ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত সহায়তা পাওয়ার সুযোগ থাকবে।

ফুডপ্যান্ডা বাংলাদেশের হেড অব লজিস্টিকস মুকিতুর রহমান খান বলেন, “আমাদের রাইডাররা প্রতিনিয়ত সেবা দিয়ে এই সার্ভিসটি সচল রাখছেন। তাই তাদের নিরাপত্তা ও ভালো থাকাটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

তিনি বলেন, রাইডাররা যেন নির্ভার পরিবেশে কাজ করতে পারেন এবং রাস্তায় চলাচলের সময় সবসময় সুরক্ষিত বোধ করেন—এ উদ্যোগের মূল লক্ষ্য সেটিই।

‘প্যান্ডাহার্টস’ কর্মসূচির অংশ

রাইডারদের জন্য দুর্ঘটনা বিমার এই উদ্যোগটি ফুডপ্যান্ডার ‘প্যান্ডাহার্টস’ নামের রাইডার ওয়েলফেয়ার কর্মসূচির অংশ।

এই কর্মসূচিতে রাইডারদের নিরাপত্তা, সুস্থতা, ব্যক্তিগত উন্নয়ন, সামাজিক সম্পৃক্ততা ও কল্যাণ- এই পাঁচটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়।

দুর্ঘটনা বিমার পাশাপাশি রাইডারদের জন্য স্বল্প খরচে স্বাস্থ্যসেবা, বিশেষ সুবিধায় মোবাইল ডেটা প্যাকেজ কেনা এবং ই-বাইক কেনার ক্ষেত্রে কিস্তি সুবিধাও দিচ্ছে ফুডপ্যান্ডা।

প্রতিষ্ঠানটির মতে, এসব উদ্যোগের মাধ্যমে রাইডারদের কর্মপরিবেশ ও সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি তাদের জন্য আরও নিরাপদ ও সহায়ক একটি ডেলিভারি ইকোসিস্টেম গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement