ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
প্রয়োজনীয় কাগজপত্র, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও পার্সেল পাঠানো যাবে অ্যাপের মাধ্যমে
উবারের নতুন সেবা ‘উবার পার্সেল’ চালু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৮ পিএম আপডেট: ০৮.০৯.২০২৬ ৪:২০ পিএম
X
Advertisement

দৈনন্দিন জীবনে পার্সেল আদান-প্রদান আরও সহজ করতে নতুন ডেলিভারি সেবা ‘উবার পার্সেল’ চালু করেছে রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম উবার। নতুন এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা উবার অ্যাপ ব্যবহার করে প্রয়োজনীয় কাগজপত্র, নিত্যপ্রয়োজনীয় জিনিসসহ বিভিন্ন ধরনের পার্সেল পাঠাতে ও গ্রহণ করতে পারবেন।

উবার জানিয়েছে, ব্যবহারকারীরা প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক ডেলিভারির পাশাপাশি আগে থেকেই সময় নির্ধারণ করে পার্সেল পিকআপের অনুরোধ করতে পারবেন। সেবাটি বাইকভিত্তিক ডেলিভারি ব্যবস্থায় পরিচালিত হবে।

পার্সেল পাঠানোর শুরু থেকে শেষ পর্যন্ত এর অবস্থান জানতে রিয়েল-টাইম জিপিএস ট্র্যাকিং সুবিধা থাকছে। পাশাপাশি সঠিক ব্যক্তির কাছে পার্সেল পৌঁছানো নিশ্চিত করতে থাকছে ‘পিন ভেরিফিকেশন’ ব্যবস্থা। ডেলিভারির ক্ষেত্রে বিশেষ কোনো নির্দেশনা থাকলে সেটিও অ্যাপের মাধ্যমে জানানো যাবে।

অফিসের গুরুত্বপূর্ণ নথি বা ফাইলপত্র, অনলাইন বিক্রেতাদের পণ্য, কাস্টমারের অর্ডার, উপহার কিংবা ব্যক্তিগত প্রয়োজনীয় বিভিন্ন জিনিস পাঠাতে এই সেবা ব্যবহার করা যাবে। একইভাবে অন্যের কাছ থেকে কোনো পণ্য বা জিনিস নিজের ঠিকানায় আনিয়ে নেওয়ার সুবিধাও থাকছে।

নতুন সেবা প্রসঙ্গে উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদোয়ান রেজভী বলেন, “উবার সবসময় চেষ্টা করে মানুষের যাতায়াত ও লাইফস্টাইলকে আরও সহজ করতে। উবার পার্সেলের মাধ্যমে আমরা শুধু যাত্রী পরিবহন নয়, মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও পাশে থাকতে চাই।”

তিনি বলেন, গুরুত্বপূর্ণ কাগজপত্র, কাস্টমারের পার্সেল কিংবা পরিবারের কারও জরুরি জিনিস—যেকোনো কিছু উবার অ্যাপের মাধ্যমে পাঠানো বা গ্রহণ করা এখন আরও সহজ ও নির্ভরযোগ্য হবে। একই সঙ্গে নতুন এই সেবা উবারের ড্রাইভারদের জন্য বাড়তি আয়ের সুযোগ তৈরি করবে বলেও জানান তিনি।

যেভাবে ব্যবহার করবেন উবার পার্সেল


উবার পার্সেলের মাধ্যমে পার্সেল পাঠাতে প্রথমে উবার অ্যাপে গিয়ে ‘Parcel’ অপশনে প্রবেশ করতে হবে। এরপর প্রয়োজন অনুযায়ী ‘Send items’ অথবা ‘Receive items’ অপশন নির্বাচন করতে হবে।

পরবর্তী ধাপে পার্সেলের পিকআপ ও ড্রপ-অফ লোকেশন দিতে হবে। এরপর পার্সেল এবং প্রাপকের প্রয়োজনীয় তথ্য যুক্ত করে ডেলিভারির কোনো বিশেষ নির্দেশনা থাকলে তা লিখতে হবে। ব্যবহারকারীরা তাৎক্ষণিক পিকআপের পাশাপাশি নিজেদের সুবিধামতো সময় নির্ধারণ করেও ডেলিভারি শিডিউল করতে পারবেন।

সব তথ্য যাচাই করে রিকোয়েস্ট কনফার্ম করার পর অ্যাপ থেকেই পার্সেলের অবস্থান রিয়েল-টাইমে ট্র্যাক করা যাবে। পার্সেল হস্তান্তরের সময় প্রাপকের সঙ্গে ‘PIN’ শেয়ার করতে হবে, যার মাধ্যমে সঠিক ব্যক্তির কাছে পার্সেল পৌঁছানো নিশ্চিত করা হবে।

উবারের প্রত্যাশা, নতুন এই বাইকভিত্তিক ডেলিভারি সেবা একদিকে শহরের মানুষের পার্সেল আদান-প্রদান সহজ করবে, অন্যদিকে চালকদের জন্য অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করবে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement