ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গাজার ধ্বংসস্তূপ সরানোয় প্রমাণ নষ্টের আশঙ্কা, সতর্ক করলেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২২ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

গাজার যেসব এলাকায় ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে, সেখানে ব্যাপকভাবে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। এতে কথিত যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগের তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট হওয়ার পাশাপাশি ধ্বংসস্তূপের নিচে থাকা মরদেহ উদ্ধার ও শনাক্ত করার সুযোগও কমে যেতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ।

সোমবার এক বিবৃতিতে আলবানিজ বলেন, গাজার ধ্বংসস্তূপের নিচে মানুষের মরদেহের পাশাপাশি আন্তর্জাতিক অপরাধের অভিযোগ তদন্তে গুরুত্বপূর্ণ দৃশ্যমান প্রমাণ রয়েছে। এর মধ্যে গণহত্যার অভিযোগ তদন্তের জন্য প্রয়োজনীয় আলামতও থাকতে পারে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের হিসাব উদ্ধৃত করে তিনি বলেন, গাজায় এখনো ১০ হাজারের বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন।

আলবানিজ আরও জানান, একাধিক সূত্র থেকে তিনি বিশ্বাসযোগ্য তথ্য পেয়েছেন যে গাজায় ধ্বংসস্তূপ অপসারণের কাজে ইসরায়েলি কোম্পানিগুলোও যুক্ত রয়েছে। তবে তিনি কোনো কোম্পানির নাম প্রকাশ করেননি।

তিনি বলেন, ধ্বংসস্তূপকে কেবল নির্মাণবর্জ্য হিসেবে বিবেচনা করা উচিত নয়। এর মধ্যে মানুষের মরদেহ, অপরাধের ঘটনাস্থলের আলামত এবং যুদ্ধের সময় কী ঘটেছিল, তার গুরুত্বপূর্ণ প্রমাণ থাকতে পারে।

এ বিষয়ে ইসরায়েল এখনো কোনো মন্তব্য করেনি।

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের আকস্মিক হামলার পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়। জাতিসংঘের হিসাব অনুযায়ী, দুই বছরের সংঘাতে গাজায় প্রায় ৬ কোটি ১০ লাখ টন ধ্বংসাবশেষ ও বর্জ্য জমেছে। এসব ধ্বংসস্তূপ অপসারণে প্রায় সাত বছর সময় লাগতে পারে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ইসরায়েলি সামরিক অভিযানে এ পর্যন্ত ৭৩ হাজার ৪৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মন্ত্রণালয়টি জানিয়েছে, গত অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ১ হাজার ৩২৯ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফ্রান্সেসকা আলবানিজ ২০২২ সালে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বিশেষ প্রতিবেদক হিসেবে নিয়োগ পান। তবে তিনি জাতিসংঘের পক্ষে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেন না।

সূত্র: শাফাক নিউজ

টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement