ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইরানকে নতজানু করার মার্কিন পরিকল্পনা অলীক স্বপ্ন: আইআরজিসি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সামরিক শক্তি ও নৌবহর দেখিয়ে ইরানকে নতজানু করার মার্কিন পরিকল্পনা বাস্তবতা থেকে অনেক দূরে বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি।

রোববার (৬ সেপ্টেম্বর) মেহর নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শুধু নৌবহর ও বিমানবাহী রণতরী মোতায়েন করলেই ইরান পিছু হটবে।যুক্তরাষ্ট্রের এমন ধারণা ভুল প্রমাণিত হয়েছে। বরং প্রতিবার যুক্তরাষ্ট্র এক ধাপ এগোলেও কয়েক ধাপ পিছিয়ে যেতে বাধ্য হয়েছে।

মোহেব্বি আরও বলেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট, ঋণ এবং বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতিক দ্বন্দ্ব তাদের অবস্থানকে আরও দুর্বল করছে। ইরানের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে গিয়ে যুক্তরাষ্ট্রকেও বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হতে পারে।

তার দাবি, আঞ্চলিক অস্থিরতার কারণে জ্বালানি ও কাঁচামালের বাজারেও নেতিবাচক প্রভাব পড়ছে। ফলে অবরোধ বা অর্থনৈতিক চাপ প্রয়োগ করলেই যে চাপদাতা দেশের বিজয় নিশ্চিত হবে, এমন ধারণা বাস্তবসম্মত নয়।
 
এফএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement