ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পরশুরামে ঘুমন্ত অবস্থায় নেত্রকোনার শ্রমিক শুকুর আলীর মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৯ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

জীবন-জীবিকার তাগিদে বৃদ্ধ বয়সেও কাজের সন্ধানে ফেনীর পরশুরামে এসে শুকুর আলী মোড়ল (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে পরশুরাম স্টেশন রোডের আসলাম মিয়ার চায়ের দোকানে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়।

‎মৃত শুকুর আলী নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার গুজিরকোনা গ্রামের মৃত শহর আলী মোড়লের ছেলে।
‎শুকুর আলীর প্রতিবেশী সাদেক মিয়া জানান, পরিবারের সদস্যদের রেখে জীবিকার প্রয়োজনে প্রায় ১৫ দিন আগে কাজের জন্য পরশুরামে আসেন শুকুর আলী। শুক্রবার রাতে স্টেশন রোডের আসলাম মিয়ার চায়ের দোকানে বসে চা পান করেন। পরে দোকানে থাকা একটি চেয়ারে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দেখা যায়, ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে। তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন বলেও জানান সাদেক মিয়া।
‎স্থানীয়রা জানান, মৃত্যুর পর তার সঙ্গে কাজে আসা কয়েকজন শ্রমিক ও স্থানীয়দের সহযোগিতায় শুকুর আলীর মরদেহ স্টেশন রোড এলাকার মসজিদে নিয়ে রাখা হয়। পরে পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়। মরদেহ স্বজনদের কাছে পৌঁছে দিতে স্থানীয়রা অর্থ সংগ্রহ করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার উদ্যোগ নেন।
‎তার ছেলে আনোয়ার হোসেন মোড়ল জানান, বাবাকে কাজে যেতে নিষেধ করেছিলাম। আমাদের পারিবারিক অবস্থা মোটামুটি ভালো। তবুও তিনি কথা না শুনে কাজে গেছেন। 
পরশুরাম থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তার মরদেহ বাড়িতে পাঠানোর জন্য অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
‎বৃদ্ধ বয়সে জীবিকার তাগিদে বাড়ি থেকে দূরে এসে শুকুর আলীর এমন মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে।

এসএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement