ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঢাকা-১৩ আসনে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৩:৩৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ঢাকা-১৩ আসনে ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ চলাচল বন্ধ ও যানজট নিরসনে অভিযান চালিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (৩১ আগস্ট) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার ঢাকা-১৩ আসনের টাউন হল সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার যানজট ও ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচল নিয়ে অভিযোগ করেন। পরে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন ববি হাজ্জাজ।

এর পরিপ্রেক্ষিতে রবিবার অভিযান চালানো হয়। অভিযানে বিপুলসংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অবৈধভাবে ব্যাটারি চার্জিংয়ে ব্যবহৃত সরঞ্জাম ও বৈদ্যুতিক সংযোগ অপসারণ করা হয়।

ববি হাজ্জাজ বলেন, টাউন হল সভা শুধু অভিযোগ শোনার আয়োজন নয়, নাগরিকদের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের কার্যকর প্ল্যাটফর্ম। ঢাকা-১৩-এর মানুষের স্বাভাবিক ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, নাগরিকদের অভিযোগ ও পরামর্শকে গুরুত্ব দিয়ে ঢাকা-১৩ কে আরও বসবাসযোগ্য ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয় জোরদার করা হবে।

দ্রুত অভিযান পরিচালনায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement