ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ভাঙ্গায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১০:৪৩ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  মোটরসাইকেলের ৩ জন নিহত হয়েছেন। গতকাল রাতে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নওপাড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন,  ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসানহাটি গ্রামের এনায়েত মোল্লার ছেলে চয়ন মোল্লা (২০), একই গ্রামের দলিল উদ্দিনের ছেলে নয়ন (২০), ও আজগার শেখের ছেলে সিয়াম ওরফে সজিব (২২)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শনিবার রাত ৮ টার দিকে নওপাড়া বাসস্ট্যান্ডের কাছে হটাৎ বিকট আওয়াজ শুনে সড়কের দিকে তাকাতেই দেখি একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেটি দুমরে মুচড়ে গেছে। সড়কের উপর তিন জন যুবক পড়ে আছে। সকলের মাথায় গুরুতর আঘাত। অপর দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা।  পরে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য চালায়।

ভাঙ্গা জুরুরী বিভাগের চিকিৎসক আকতার হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও  দুইজন গুরুতর আহত হয়। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়ছে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক সোহেল জানান, অজ্ঞাত বাস ও  মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন ও মোটরসাইকেলে থাকা আহত আরও দুই যুবককে ঢাকায় নেয়ার পর তাদের মৃত্যু হয়েছে । দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement