ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে মাদকসহ আটক ১
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৬:৪৭ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার  ও ৫ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে। 

সোমবার (২৪ আগস্ট) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, মায়ানমার হতে ক্রিস্টাল মেথ আইসের একটি বড় চালান নাফ নদীর গোলারচর হয়ে বাংলাদেশে প্রবেশ করবে এমন তথ্যের ভিত্তিতে রোববার (২৩ আগস্ট) রাত ৩টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরী দ্বীপের সদস্যরা উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ঝাউবনের মধ্যে একটি পলিথিনে মোড়ানো পুঁটলি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থানে তল্লাশি করে পলিথিনের ভেতর চায়ের প্যাকেটে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়।

অপরদিকে টেকনাফের কেরুনতলী এলাকায় রোববার সন্ধ্যায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় উক্ত এলাকায় সন্দেহজনক একটি অটোরিকশায় তল্লাশি করে প্রায় ২৫ লক্ষ টাকা মূল্যের পাঁচ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দ আলামত ও আটক মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওই মিডিয়া কর্মকর্তা।

এসএফ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝