ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
দ্বন্দ্বে না জড়ানোর ইঙ্গিত দিয়ে বলল পাকিস্তানের পিটিআই
সেনাপ্রধান জাতির পিতা হিসেবে দায়িত্ব নিলে ইমরান খানসহ সবাই মুক্তি পাবে
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১০:৪০ এএম আপডেট: ২২.০৮.২০২৬ ১০:৪৪ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কারাগার থেকে মুক্তি পাওয়ার পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সেনাবাহিনীর প্রধান আসিম মুনিরের সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্বে জড়াবে না বলে জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মুখপাত্র জুলফিকার বুখারি।

গত বুধবার বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন কথা বলেন। এর আগেরদিন ইমরানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ দেয় পাকিস্তানের সুপ্রিম কোর্ট। এরপরই তার রাজনৈতিক দল পিটিআইয়ের মুখপাত্র জানান, সেনাপ্রধান অসিম মুনির চাইলে ইমরান খানসহ সব রাজবন্দি ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি পাবেন।

সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্বের মধ্যে ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর তিনি সেনাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন সময় বক্তব্য দিয়েছেন। তবে তার দল পিটিআই এখন বলছে, তাদের নেতা সেনাবাহিনীর সঙ্গে আর কোনো দ্বন্দ্বে জড়াবে না। যদিও এটি ইমরান খানের নিজের নাকি তার দলের অবস্থান সেটি স্পষ্ট নয়।

জুলফিকার বুখারি রয়টার্সকে জানিয়েছেন, সেনাপ্রধান আগে কি করেছেন না করেছেন সেগুলো হয়ত ইমরান মনে রাখবেন না এবং তার সঙ্গে কোনো ধরনের ঝামেলাও করবেন না। তিনি বলেন, “যদি ইমরান খান কালই মুক্তি পান তাহলে ধরে নেওয়া যায় তিনি এমন কিছু করবেন না, যা দেশের জন্য ক্ষতি হবে। তার মানে এই নয় যে তিনি সেনাবাহিনী বা সেনাপ্রধানের সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াবেন। দেশের বৃহৎ স্বার্থে নিজের ক্ষোভ ও কষ্ট সহ্য করে তা চেপে রাখতে হয়।”

সেনাপ্রধান চাইলে ২৪ ঘণ্টার মধ্যে ইমরান খানসহ বাকি রাজবন্দির মুক্তি পাবে উল্লেখ করে জুলফিকার বুখারি বলেন, “যদি সেনাপ্রধান সুন্দর এক সকালে ঘুম থেকে জেগে ওঠেন এবং বলেন, ‘যথেষ্ট হয়েছে, আমাকে দেখাতে হবে এ মুহূর্ত আমিই জাতির পিতা’ এবং তিনি দেশের সহযোগিতায় তার হাত বাড়িয়ে দেন, তাহলে আমি মনে করি মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সকল রাজবন্দি মুক্তি পাবে।”

সূত্র: রয়টার্স

এসএফ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝