ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
গাজায় গণহত্যা চালাতে ১৪০ বিলিয়ন ডলার ব্যয় করেছে ইসরায়েল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:৫৭ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ফিলিস্তিনে স্বাধীন ভূখণ্ড গাজা উপত্যকায় গণহত্যার লক্ষ্যে চালানো সামরিক অভিযানের আর্থিক ক্ষতির পরিমাণ ভয়াহ রূপ নিয়েছে ইসরায়েলের। যুদ্ধের কারণে এ পর্যন্ত জায়নবাদী দেশটির ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪২০ বিলিয়ন শেকেল বা প্রায় ১৪০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। খুব শিগগিরই এই ব্যয় অর্ধ ট্রিলিয়ন শেকেলে পৌঁছাবে।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্যম্যার্কার-এর সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালের অক্টোবরের নজিরবিহীন সামরিক ব্যর্থতার পর ২০২৬ সালেও টানা তৃতীয় বছরের মতো ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট ১৭৫ বিলিয়ন শেকেল ছাড়িয়ে গেছে।২০২২ সালের তুলনায় এই বাজেট দ্বিগুণেরও বেশি।

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের মতে, প্রাথমিক পর্যায়ে অপচয়মূলক বোমাবর্ষণ এবং ২ লাখ ২০ হাজার রিজার্ভ সৈন্য মোতায়েনের মাধ্যমে একটি দীর্ঘায়িত ও অত্যধিক ব্যয়বহুল যুদ্ধ পরিচালনা করা হয়েছে। ইসরায়েলের ট্যাংকের গোলা ও বোমার দ্রুত ঘাটতি দেখা দিয়েছে।

এদিকে নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক উত্তাপ বাড়াতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি তেল আবিবে এক বিতর্কিত বিলবোর্ড প্রচারণা শুরু করেছে।

এতে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, হিজবুল্লাহর সাধারণ সম্পাদক নাইম কাসেম এবং নিউইয়র্ক সিটির নতুন নির্বাচিত মেয়র জোহরান মামদানিকে ‘ইসরায়েলের শত্রু’ হিসেবে চিত্রায়িত করা হয়েছে।

বিলবোর্ডে বলা হয়েছে, ‘তারা চায় নেতানিয়াহু হেরে যাক। তাদের জিততে দেবেন না।’

অন্যদিকে, পূর্ব জেরুজালেমের শুয়াফাত শরণার্থী শিবিরে জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর একটি স্কুল ও ক্লিনিক অবৈধভাবে দখল করেছে জেরুজালেম পৌরসভা।

সংস্থাটির পশ্চিম তীর বিষয়ক পরিচালক রোলান্ড ফ্রেডরিখ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ইসরায়েলি কর্তৃপক্ষের কড়া সমালোচনা করে বলেন, জাতিসংঘ নিয়ন্ত্রিত এসব অবকাঠামো আন্তর্জাতিক দায়মুক্তি ভোগ করে।

অন্যদিকে প্রত্নতাত্ত্বিক গবেষণায় ঐতিহাসিক ফিলিস্তিনের রামাত গান এলাকায় ফুটবলের স্টেডিয়ামের নিচে ৭ম-৮ম শতাব্দীর একটি বিস্তৃত প্রাচীন বাণিজ্যিক কমপ্লেক্স উন্মোচনের খবর জানিয়েছে ইসরায়েল অ্যান্টিকুইটিজ অথরিটি।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝