ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটে উৎপাদন বন্ধ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৬:৩২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

কক্সবাজারের মাতারবাড়ী ২x৬০০ মেগাওয়াট আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটে যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। 

বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়। 

তবে বিদ্যুৎকেন্দ্রটির অপর ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রয়েছে। আজ দুপুর ২টা ৫৯ মিনিটে কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে মোট ৫৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। 

যান্ত্রিক ত্রুটি শনাক্ত ও তা নিরসনে বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলীরা কাজ করছেন।

কর্তৃপক্ষের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বন্ধ হয়ে যাওয়া ইউনিটটি আজকের মধ্যেই পুনরায় চালুর চেষ্টা চলছে। তবে ইউনিটটি কখন পুরোপুরি উৎপাদনে ফিরবে, তা মেরামতকাজ শেষ হওয়ার ওপর নির্ভর করছে।

টিআইএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement