ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১২:১৬ এএম
X

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ‘ফলাবর্তন’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের সৃজনশীল কাজ, অ্যাসাইনমেন্ট, একাডেমিক ফলাফল, ক্লাস পারফরম্যান্স ও সহশিক্ষা কার্যক্রমের স্বীকৃতি দিতে এ আয়োজন করা হয়। ফলাফল, দক্ষতা, ক্লাস পারফরম্যান্স, সহশিক্ষা কার্যক্রম ও সৃজনশীলতার ভিত্তিতে মোট ১৯টি ক্যাটাগরিতে ৭১ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী আব্দুল মান্নান উদ্বোধনী বক্তব্য দেন। তিনি বলেন, “আমরা শিক্ষার্থীদের সৃজনশীলতার ওপর জোর দিতে চাই। এমন একটি সংগঠিত আয়োজন দেখে আমি আনন্দিত।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সামিয়া আসাদী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শরীফ নাফে আস্‌-সাবের। এ ধরনের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, “ভবিষ্যতেও যেন এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়। এ ধারাবাহিকতা যেন বজায় থাকে।”

পরে তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে স্বীকৃতি সনদ তুলে দেন।

অনুষ্ঠান প্রসঙ্গে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষক ফারিয়া জাহান বলেন, “ফলাবর্তন শুধু পুরস্কার প্রদানের আয়োজন নয়, বরং শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার একটি সুন্দর উদ্যোগ। এই আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি।”

এদিকে আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যেও উচ্ছ্বাস দেখা যায়। বিভাগের ৮৩তম ব্যাচের শিক্ষার্থী অনন্যা হালদার বলেন, “এই আয়োজনের সবচেয়ে সুন্দর দিক হলো- এখানে শুধু একাডেমিক ফলাফল নয়, সৃজনশীলতা, অ্যাসাইনমেন্ট ও শিক্ষার্থীদের নানা প্রতিভাকে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা হয়েছে। এ ধরনের আয়োজন আমাদের পড়াশোনার বাইরেও সৃজনশীল কাজে উৎসাহিত করবে।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল মতিনসহ সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

-টিএস/আরাফাত
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝