ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
পিরোজপুরে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার অভিযোগ, ছেলে গ্রেফতার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৬:৩২ পিএম
X

পিরোজপুরের কাউখালীতে ভাতের চাল কম রান্না করাকে কেন্দ্র করে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ছেলে সৃজন বালা (৩০)কে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ।

নিহত কানন বালা (৬৫) উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিয়ালকাঠী গ্রামের বাসিন্দা।

নিহতের ভাই প্রদীপ মিস্ত্রি জানান, গত ১৬ আগস্ট রাত আনুমানিক ১২টার দিকে পারিবারিক বিষয় নিয়ে কানন বালার সঙ্গে তার ছেলে সৃজন বালার কথা কাটাকাটি হয়। ওই রাতে একবেলা খাবারের জন্য কানন বালা দেড় পট চাল রান্না করেন। কেন দুই পট চাল রান্না করা হয়নি—এ নিয়ে মা-ছেলের মধ্যে ঝগড়া বাধে।

একপর্যায়ে সৃজন বালা কাঠের ডাসা দিয়ে তার মায়ের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে একাধিকবার আঘাত করেন বলে অভিযোগ করেন নিহতের ভাই। এতে কানন বালা গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ১৭ আগস্ট ভোর ৬টার দিকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সকাল সাড়ে ৯টার দিকে কানন বালার মৃত্যু হয়।

মৃত্যুর পর মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল কোতোয়ালি থানার পুলিশ মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় নিহতের ভাই প্রদীপ মিস্ত্রি বুলু বাদী হয়ে সৃজন বালার বিরুদ্ধে কাউখালী থানায় মামলা করেন।

কাউখালী থানার ওসি (তদন্ত) মো. এবাদ আলী মোল্লা জানান, হত্যাকাণ্ডের পর অভিযান চালিয়ে সৃজন বালাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন। মঙ্গলবার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

আরএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝