ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগোতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১:৪২ পিএম
X

সামনে এগিয়ে যেতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাজস্ব সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমি অতীতে পিছনে যেতে চাই না, সামনে যেতে চাই। সেজন্যই আমরা সবাইকে নিয়ে সামনে এগোতে চাই। আমাদের সামনে এগোতে হলে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে, একসঙ্গে এগিয়ে যেতে হবে।”

তিনি বলেন, দেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরেরও ভিন্ন ভিন্ন দায়িত্ব রয়েছে। স্বাভাবিকভাবেই মানুষের বিভিন্ন ধরনের সুবিধা-অসুবিধা থাকবে। সরকারও বিভিন্ন সময়ে নীতি গ্রহণ করবে এবং এসব নীতি প্রণয়নের ক্ষেত্রে সবার স্বার্থ বিবেচনা করা হবে।

রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের বিভিন্ন সমস্যার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “আপনাদের সমস্যা ছিল, আপনারা তা তুলে ধরেছেন। তবে যেহেতু আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই, অতীতে যা হয়ে গেছে, তা হয়ে গেছে। ভবিষ্যতে এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না- এটাই আমাদের প্রত্যাশা।”

তিনি আরও বলেন, কর্মকর্তারা সরকারের কাছে যেসব দাবি-দাওয়া তুলে ধরেছেন, সেগুলো সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

দেশ গঠনে সবাইকে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, সৎ ও দক্ষ কর্মকর্তাদের আরও বেশি কাজ করার সুযোগ তৈরি করতে চায় সরকার। তারা যাতে দেশের জন্য আরও বেশি অবদান রাখতে পারেন, সে জন্য প্রয়োজনীয় কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা, ঐক্য এবং সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝