ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১০:৪৪ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

গোলকিপার সময় নষ্ট করলে শাস্তি হিসেবে এক মিনিটের জন্য দলের একজন খেলোয়াড়কে মাঠের বাইরে যেতে হবে। নতুন এই নিয়ম পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ব্রাজিলের সিরি আ-তে। সান্তোস অধিনায়ক নেইমার প্রথম খেলোয়াড় হিসেবে এই নিয়মে শাস্তি পেলেন।

পরীক্ষামূলকভাবে প্রিমিয়ার লিগসহ অন্য প্রতিযোগিতাগুলোতেও এই নিয়ম চালু করা হচ্ছে। কোনো গোলকিপারের চিকিৎসার জন্য খেলা বন্ধ থাকলে খেলা শুরু করতে কোচকে তাৎক্ষণিকভাবে অবশ্যই এক মিনিটের জন্য মাঠের বাইরে পাঠাতে একজন আউটফিল্ড খেলোয়াড়কে নির্বাচিত করতে হবে।

কোচ যদি ১০ সেকেন্ডের মধ্যে সেই একজন খেলোয়াড়কে নির্বাচন করতে না পারে, তাহলে দলের অধিনায়ককে মাঠ ছাড়তে হবে।

সোমবার ভাস্কোর বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে এই নিয়ম প্রথবার ব্রাজিলিয়ান শীর্ষ লিগে প্রয়োগ করা হয়েছে। গোলকিপার গ্যাব্রিয়েল ব্রাজাও চিকিৎসার জন্য অনুরোধ করেন। কিন্তু সান্তোস কোচ ১০ সেকেন্ডের মধ্যে কোন খেলোয়াড়কে মাঠ থেকে তুলে নেবেন, সেই সিদ্ধান্ত নিতে পারেননি। আর তাই অধিনায়ক নেইমারকে মাঠ ছাড়তে বলেন রেফারি।

এই বছরের বিশ্বকাপে ব্রাজিলের হয়ে দুই ম্যাচে বেঞ্চ থেকে মাঠে নেমেছিলেন নেইমার। ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হারার ম্যাচে পেনাল্টি থেকে জাল কাঁপান।

এসএফ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝