ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
এনবিআরের রাজস্ব সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১০:৫৯ এএম আপডেট: ১৮.০৮.২০২৬ ১১:০৭ এএম
X

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ‘রাজস্ব সম্মেলন ২০২৬’-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

এটি এনবিআরের দ্বিতীয় রাজস্ব সম্মেলন। এর আগে ২০২৩ সালে প্রথমবারের মতো রাজস্ব সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

সম্মেলনে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সদস্য, কমিশনার, মহাপরিচালক, পরিচালক, সচিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন। সম্মেলনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের কর্মকর্তাদের সকাল সাড়ে ৮টার মধ্যে সম্মেলনস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

এ বিষয়ে সোমবার (১৭ আগস্ট) এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখা থেকে অফিস আদেশ জারি করা হয়। এতে স্বাক্ষর করেন এনবিআরের প্রথম সচিব (কাস্টমস ও ভ্যাট প্রশাসন) এ এম নুরুল হক।

দায়িত্ব গ্রহণের পর এনবিআরের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এটি প্রথম বৈঠক। ফলে সম্মেলনে রাজস্ব আদায় বাড়ানো, করের আওতা সম্প্রসারণ, কর ফাঁকি রোধ এবং মাঠপর্যায়ে এনবিআরের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা গুরুত্ব পেতে পারে।

রাজস্ব ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানো এবং সরকারের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে কর প্রশাসনের কার্যক্রম আরও কার্যকর করার বিষয়েও সম্মেলনে দিকনির্দেশনা আসতে পারে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝