ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
সিটি থেকে বার্সায় যাচ্ছেন রদ্রি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৫:২০ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

২০২৬ বিশ্বকাপে ‘গোল্ডেন বল’জয়ী রদ্রিকে কিনতে ম্যানচেস্টার সিটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা।প্রায় ৬৫ মিলিয়ন পাউন্ডে ৩০ বছর বয়সী এই মিডফিল্ডারকে দলে নিতে যাচ্ছে কাতালান ক্লাবটি। চুক্তি অনুযায়ী চার বছরের জন্য বার্সেলোনায় যোগ দেবেন তিনি।

আগামী কয়েক দিনের মধ্যেই দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে বলে নিশ্চিত করেছে বিবিসি।

২০২৪ সালে ব্যালন ডি’অর জেতা রদ্রির ক্যারিয়ারে বার্সেলোনায় যোগ দেওয়া হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। ২০১৯ সালে আতলেতিকো মাদ্রিদ থেকে তৎকালীন ক্লাব রেকর্ড ৬২.৮ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন তিনি। এরপর ইংলিশ ক্লাবটির হয়ে সাত মৌসুমে খেলেছেন ২৯৮টি ম্যাচ।

সিটিতে সময়টা ছিল রদ্রির ক্যারিয়ারের সবচেয়ে সফল অধ্যায়গুলোর একটি। জিতেছেন ১২টি বড় শিরোপা—চারটি প্রিমিয়ার লিগ, দুটি এফএ কাপ, তিনটি ইএফএল কাপ এবং ২০২২-২৩ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগসহ আরও তিনটি শিরোপা।

তবে এই যাত্রায় চোটও কম ভোগায়নি তাকে। গুরুতর হাঁটুর চোটের কারণে ২০২৪-২৫ মৌসুমের বড় একটা সময় মাঠের বাইরে ছিলেন রদ্রি। গত মৌসুমের কিছু সময়ও হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ছন্দে ব্যাঘাত ঘটে তার। তবে বিশ্বকাপে ফিরেই যেন পুরোনো রদ্রিকে দেখা যায়।

বিশ্বকাপে স্পেনকে দ্বিতীয় শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন রদ্রি। ফলে চোট কাটিয়ে তার প্রত্যাবর্তনও হয়ে ওঠে স্মরণীয়।

বার্সেলোনার ডাচ মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং চোটের কারণে আগামী কয়েক মাস মাঠের বাইরে থাকবেন। এই কারণেই মূলত রদ্রির দিকে ঝোঁকে ক্লাবটি।

বার্সেলোনার সঙ্গে সমঝোতায় পৌঁছানোর আগে অবশ্য সিটির প্রথম প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল ম্যানচেস্টার সিটি। গত সপ্তাহে প্রায় ৩৮.৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছিল বার্সা। তবে সেটি প্রত্যাখ্যান করে ইংলিশ ক্লাবটি।

রদ্রির চুক্তির মেয়াদও শেষের দিকে ছিল। ইতিহাদে তার চুক্তির আর মাত্র এক বছর বাকি থাকায় শেষ পর্যন্ত প্রায় ৬৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাবে রাজি হয়েছে সিটি।

এসএফ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝