রাজধানীর নিউমার্কেটে যাওয়ার পথে এলিফ্যান্ট রোডের সড়কে কয়েকটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখা গেছে।
সোমবার (১৭ আগস্ট) রাতে ককটেলগুলো পড়ে থাকতে দেখে সেখানে ভিড় করেন উৎসুক জনতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ককটেল বাইরে নিক্ষেপ করা হলেও সেটি বিস্ফোরিত হয়নি। পাশেই একটি ব্যাগে আরও কয়েকটি ককটেলসদৃশ বস্তু পড়ে থাকতে দেখা গেছে।
তবে এ বিষয়ে এখনো পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় দেখা গেছে।