ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিজিটাল কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে সমন্বয় সভা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১০:০৪ পিএম
X

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের অনলাইন, রিয়েল-টাইম কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়ন বিষয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।

সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে দ্রুত ও কার্যকরভাবে ডিজিটাল কোর ব্যাংকিং সিস্টেম চালুর লক্ষ্যে লিডস কর্পোরেশন ও বিআরডি টিমের মধ্যে ডিজিটাল ব্যাংকিং সেবাসমূহের বাস্তবায়ন, কারিগরি কাঠামো এবং কৌশলগত সমন্বয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

ব্যাংকের গ্রাহক সংযুক্তি প্রক্রিয়া আরও দ্রুত, সহজ ও কার্যকর করার লক্ষ্যে ডিজিটাল কেওয়াইসি চালুর কারিগরি দিক নিয়েও সভায় বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে গ্রাহকদের জন্য আধুনিক, সহজলভ্য ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে মোবাইল ব্যাংকিং অ্যাপ এবং ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্মের বিভিন্ন ফিচার ও কার্যকারিতা নিয়ে মতবিনিময় করা হয়।

এছাড়া গ্রাহকদের দৈনন্দিন প্রয়োজনীয় সেবা আরও সহজে প্রদানের লক্ষ্যে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, মোবাইল রিচার্জসহ বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধের সুবিধা ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিভিন্ন ডিজিটাল সেবার মধ্যে নির্বিঘ্ন, দ্রুত ও নিরাপদ ডেটা আদান-প্রদান নিশ্চিত করতে প্রয়োজনীয় এপিআই ইন্টিগ্রেশন ব্যবস্থার রূপরেখা প্রণয়ন এবং এ-সংক্রান্ত প্রয়োজনীয় অনুমোদন গ্রহণের বিষয়েও সভায় আলোচনা হয়।

সভায় লিডস কর্পোরেশনের পক্ষ থেকে উল্লিখিত ডিজিটাল ব্যাংকিং সেবাসমূহ বাস্তবায়নের জন্য তাদের টেকনিক্যাল প্রপোজাল ও প্রস্তাবিত কার্যপদ্ধতি দ্রুততম সময়ের মধ্যে বিআরডি টিমের কাছে দাখিল করার বিষয়ে অবহিত করা হয়।

সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন এবং লিডস কর্পোরেশন ও বিআরডি টিমের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

এই উদ্যোগের মাধ্যমে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যাংকিং কার্যক্রমকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর, দক্ষ ও গ্রাহকবান্ধব করার পাশাপাশি ভবিষ্যতে দ্রুত, সহজ ও নিরাপদ ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানের পথ আরও সুগম হবে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝