ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
৪ দিন আগেই ম্যাকেই টেস্টের প্রথম দিনের সব টিকিট শেষ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১১:২৫ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ডারউইনে ৯ উইকেটের জয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ দল। দুর্দান্ত পারফরম্যান্সে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। সবার চোখ এখন সিরিজের দ্বিতীয় টেস্টে।

সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ম্যাকেই শহরে। প্রথমবারের মতো টেস্ট ম্যাচ হতে যাচ্ছে এই শহরে। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় ২২ থেকে ২৬ আগস্ট এই ম্যাচ হবে।

আগামী ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ে শুরু হবে সেই টেস্ট। তবে এখনই সেই টেস্টের প্রথম দিনের সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। সফরকারীদের প্রভাবশালী পারফরম্যান্সের কারণেই স্থানীয় ও প্রবাসী বাংলাদেশিরা পরের টেস্ট দেখতে মাঠে যেতে উন্মুখ হয়ে আছেন।

ঐতিহাসিক সেই ম্যাচ জিতে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। এখন লক্ষ্য পরের ম্যাচটি জিতে অজিদের বিপক্ষে সিরিজ জেতা ও ধবলধোলাই করা। প্রথম টেস্টের সাফল্যেই দর্শকদের আগ্রহ বেড়েছে দ্বিতীয় টেস্টকে ঘিরে।

ডারউইনে প্রথম টেস্টের সব সেশনেই দাপট দেখিয়ে টেস্টটি জিতে নিয়েছে বাংলাদেশ।

প্রথম ইনিংসে হাসান মাহমুদের গতি ও সুইং অস্ট্রেলিয়ার ব্যাটারদের বেশ সমস্যায় ফেলেছিল। এরপর তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের ফিফটিতে বাংলাদেশ শক্ত অবস্থান তৈরি করে।

দ্বিতীয় ইনিংসে বল হাতে মেহেদী হাসান মিরাজ বিপদে ফেলেন অজি ব্যাটারদের। তুলে নেন ৫ উইকেট। শেষ পর্যন্ত মাত্র ৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটের ঐতিহাসিক জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এখন দ্বিতীয় টেস্টে সিরিজে সমতা ফেরার লড়াইয়ে নামবে অস্ট্রেলিয়া। অন্যদিকে ঐতিহাসিক এই জয়ের ধারাবাহিকতা ধরে রেখে স্মরণীয় সিরিজ জয় নিশ্চিত করতে চাইবে বাংলাদেশ।


এসএফ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝