ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জিয়া শিশু-কিশোর সংগঠনের খুলনা মহানগর ও জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৬:৩৩ পিএম
X

জিয়া শিশু-কিশোর সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও তৃণমূলভিত্তিক করার লক্ষ্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে খুলনা মহানগর ও খুলনা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত ৩৩ সদস্যবিশিষ্ট খুলনা মহানগর কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নিয়াজ আহমেদ তুহিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. দেলোয়ার হোসেন।

খুলনা মহানগর কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন— সহ-সভাপতি: এ. কে. এম. শফিকুল হোসেন, শেখ মোহাম্মদ মাহবুবুল আলম, এস. এম. আবু সাইদ, বনানী সুলতানা ঝুমু, এ. এ. কে. আলমগীর, খাইরুল আলম ও কাউসারী জাহান মঞ্জু; যুগ্ম সাধারণ সম্পাদক: এস. এম. রায়হান আলমগীর, নুরুন নাহার নাজমুন নেছা জেবা, ফখরুল ইসলাম শিবলু ও গাজী হাসান রুমি; সাংগঠনিক সম্পাদক: আশরাফুল রহমান মিলন; সহ-সাংগঠনিক সম্পাদক: মো. মিজানুর রহমান; কোষাধ্যক্ষ: মো. সোহেল হোসেন; দপ্তর সম্পাদক: মো. ফরহাদ হোসেন; প্রচার সম্পাদক: সৈকত মো. সোহাগ; মহিলা বিষয়ক সম্পাদক: ফরিদা পারভীন পলি; সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: শেখ জাহিদ হোসেন; ক্রীড়া সম্পাদক: মো. ইউনুছ মিয়া; আইন বিষয়ক সম্পাদক: ফারহানা বিনতে হাসান; শিক্ষা বিষয়ক সম্পাদক: মো. সোয়েব খান; তথ্য ও গবেষণা সম্পাদক: এনরোজ খান বাহার; শিল্প, চারু ও কারুকলা বিষয়ক সম্পাদক: শরিফুল ইসলাম এবং সাহিত্য বিষয়ক সম্পাদক: মিজানুর রহমান জুয়েল।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আদনান হাসান, তানভীর মনিরুজ্জামান মানিক, মো. মাহবুব হোসাইন, মোহাম্মদ সবুর, সুলতান মাহমুদ জনি ও মো. রনি সানা।

অন্যদিকে, খুলনা জেলা কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোল্লা মেজবাউল ইসলাম।

জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন— সিনিয়র সহ-সভাপতি: মোহাম্মদ দেলোয়ার হোসেন মুন্সী; সহ-সভাপতি: মো. হাফিজুর রহমান শেখ, শিকদার গোলাম রসূল, শেখ ফেরদৌস হোসেন ও শিহাবুল ইসলাম শিহাব; যুগ্ম সাধারণ সম্পাদক: মামুন মোড়ল, মো. সাদ্দাম হোসাইন, নাজমুছ সাকিব, রাসেল আহমেদ রিপন ও ফয়সাল আহমেদ; সাংগঠনিক সম্পাদক: এস. এম. মনিরুজ্জামান মিলন; সহ-সাংগঠনিক সম্পাদক: মীর ইমরান ও মোহাম্মদ জামাল মোল্লা; দপ্তর সম্পাদক: মো. মনিরুল ইসলাম মনির; সহ-দপ্তর সম্পাদক: আব্দুল্লাহ আল হাদী; প্রচার সম্পাদক: মো. মিরাজ মল্লিক; সহ-প্রচার সম্পাদক: মো. সোহাগ; স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: ডা. তৌকির আহমেদ; কোষাধ্যক্ষ: মোহাম্মদ শেখ; ক্রীড়া সম্পাদক: মো. মোস্তায়িন বিল্লাহ এবং মহিলা বিষয়ক সম্পাদক: মোছা. তাসলিমা বেগম।

নবগঠিত মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের পাশাপাশি শিশু-কিশোরদের নৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে একটি আদর্শ প্রজন্ম গঠনে কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবগঠিত দুই কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের সফলতা কামনা করেছেন।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝