ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ২:২২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মেহেরপুরের গাংনী সীমান্তে নারীসহ পাঁচজনকে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির প্রতিরোধে সে চেষ্টা ব্যর্থ হয়েছে।বর্তমানে ওই পাঁচজনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নিজেদের হেফাজতে নিয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, ধলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩৫/৪-এস থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ধলা মাঠ এলাকায় বিএসএফের ১১ ব্যাটালিয়নের বুড়িপোতা ক্যাম্পের সদস্যরা অজ্ঞাত পরিচয়ের চার পুরুষ ও এক নারীকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিজিবির কঠোর অবস্থান ও প্রতিরোধের কারণে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। 

কর্নেল রাশেদ কামাল রনি বলেন, ভোরে বিএসএফ পাঁচজনকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিজিবির নজরে এলে তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি এবং ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানো হয়। পরে বিএসএফ তাদের নিজেদের হেফাজতে ফিরিয়ে নেয়।

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ পুশ-ইন মেনে নেবে না বিজিবি। এ ধরনের ঘটনা প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, ধলা সীমান্তের বাংলাদেশ অংশে ধলা বিজিবি বিওপি এবং ভারতের অংশে বারইপোতা বিএসএফ ক্যাম্প রয়েছে। সাম্প্রতিক সময়ে এ সীমান্ত দিয়ে পুশ-ইনের চেষ্টার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে বিজিবির টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।

এসএফ



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝