ময়মনসিংহর গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা জামালপুর কমিউটার ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনের প্রবেশের আগ মূহুর্তে ট্রেনটির সামনের অংশের একটি পাওয়ারকারসহ চারটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ওসি আকতার হোসেন আরও বলেন, লাইনচ্যুত বগি উদ্ধারে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে।
এসএ