ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আমের ক্যারেটের আড়ালে মাদক পাচার: নারায়ণগঞ্জে আটক ১
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৬:২৪ পিএম
X

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন ঢাকা বাইপাস মহাসড়কের কেন্দুয়াপাড়ায় র‌্যাব-১১-এর অভিযানে আমের ক্যারেট বোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৭৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়েছে। আমের ক্যারেটের আড়ালে ফেয়ারডিল পাচারের চেষ্টাকালে মো. মমিন নামে এক পাচারকারীকে আটক করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১। আটক মো. মমিন (৩০) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন কাঠাল চাঁদপুর এলাকার মো. নূরুল হকের ছেলে।

র‌্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদক ব্যবসায়ী একটি ট্রাকে করে মাদকের একটি বড় চালান নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশে আসছে। পরে ঢাকা বাইপাস মহাসড়কের কেন্দুয়াপাড়ায় রূপসী বাংলা রেস্টুরেন্টের সামনে একটি চেকপোস্ট স্থাপন করা হয়।

র‌্যাব সদস্যরা একটি সন্দেহজনক ট্রাককে থামার সংকেত দিলে ট্রাক থেকে নেমে মো. মমিন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটক করা হয়। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে আমের ক্যারেটের ভেতরে লুকিয়ে রাখা ৩৭৭ বোতল ফেয়ারডিল জব্দ করা হয়।

র‌্যাব জানায়, আটক মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে সে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় চালান বিভিন্ন কৌশলে সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় বহন, সরবরাহ ও বিক্রি করে আসছিল।

আটক আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝