ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: সংসদের বিশেষ অধিবেশন ডাকার প্রস্তুতি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৪:৩৪ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বান করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে স্বল্পমেয়াদি এই বিশেষ অধিবেশন ডাকার প্রস্তুতি নেওয়া হলেও অধিবেশন শুরুর সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অধিবেশন আহ্বানের সুনির্দিষ্ট তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।

এর আগে বৃহস্পতিবারই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট।

সব প্রক্রিয়া শেষে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সাংবিধানিক নিয়ম অনুযায়ী, জাতীয় সংসদের সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। তবে যাচাই-বাছাই শেষে যদি মাত্র একজন বৈধ প্রার্থী থাকেন, তাহলে ভোটগ্রহণের প্রয়োজন হবে না। আইন অনুযায়ী, সেক্ষেত্রে ওই প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর রাষ্ট্রপতির পদটি শূন্য রয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী বর্তমানে অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

-টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝